বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩

অরিজিনাল ফোন চেনার উপায় ও মোবাইল ফোনের সকল গুরুত্বপূর্ন কোড।

মোঃ সাঈম সারোয়ার প্রকাশিত: সোমবার, ২৪ জানুয়ারি, ২০২২, ১২:২৬ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ
অরিজিনাল ফোন চেনার উপায় ও মোবাইল ফোনের সকল গুরুত্বপূর্ন কোড।

আমরা যেভাবে জানতে পাররঃ

আজ আমরা ভিভো, অপো, সিম্ফনি, নোকিয়া, স্যামসাং, হুয়াওয়ে সহ সকল অরিজিনাল ফোন চেনার উপায় সম্পর্কে বিস্তারিত জানতে পারব। কারণ ফোন সম্পর্কে না জানার কারণে হয়ত আপনি নকল ক্লোন এবং আন অফিসিয়াল ফোন কিনে নিতে পারেন। তাই ফোন কেনার আগে একবার হলেও আসল ফোন চেনার উপায় বৈশিষ্ট গুলো জেনে নিন। তারপর ভিভো, অপো, সিম্ফনি, নোকিয়া, স্যামসাং, হুয়াওয়ে সহ সকল অরিজিনাল কিনুন এবং নিরাপদ নিশ্চিন্ত থাকুন।

সব ব্রান্ডের অরিজিনাল ফোন চেনার উপায়ঃ

আসল ফোন চেনার উপায় IMEI ভেরিফিকেশনঃ (IMEi Verification Method) বৈধ মোবাইল চেনার উপায় সহজ উপায় গুলোর মধ্যে মোবাইলের IMEi রেকর্ড পরিক্ষার মাধ্যমে মোবাইলের বৈধতা যাচাই করা সব থেকে ভালো। কারণ আন অফিসিয়াল ফোনের IMEi রেকর্ড থাকে না। আর আসল ভিভো, অপো, সিম্ফনি, নোকিয়া, স্যামসাং, হুয়াওয়ে সহ সকর কোম্পানির অফিসিয়াল ফোনের IMEi রেকর্ড থাকে। তাই আপনি চাইলে আপনার কোম্পানির ব্রান্ড ওয়েবসাইট থেকে আইএমইআই রেকর্ড চেক করে মোবাইলের বৈধতা যাচাই করতে পারেন।

মোবাইল ফোনে IMEI দেখার নিয়মঃ আপনার মোবাইলে টাইপ করুন *#06# চাপুন সাথে সাথে ১৫ ডিজিটের International Mobile Identification Number চলে আসবে। তারপর আপনি বিভিন্ন ভাবে কোডটি পরিক্ষা করে আসল ফোন সনাক্ত করতে পারেন। আপনি আনলাইনে বিভিন্ন ভাবে IMEi ব্যবহার করে আসল না নকল ফোন তা সনাক্ত করতে পারেন। আবার মোবাইলের আসল তথ্য গুলো আপনার নিজের ফোনের সাথে মিলিয়ে নিতে পারেন। নকল ফোনে কখনো আসল ফোন এর মত পারফামেন্স হবে না। IMEI Verification

ফোন সিক্রেট কোড ভেরিফিকেশনঃ (Secret Code Verification) প্রতিটা কোম্পানির মোবাইল ফোনের সিক্রেট কোড থাকে। ফোনকে সহজে কোডের মাধ্যমে ডায়াল আপ করে আসল ভিভো, অপো, সিম্ফনি, নোকিয়া, স্যামসাং, হুয়াওয়ে সহ সকল ফোনের কনফিগারেশন সম্পর্কে জেনে নেওয়া সম্ভব। মোবাইলের সিক্রেট কোড জানতে গুগলে মোবাইলের নাম ও মডেল লিখে সার্চ করলে পেয়ে যাবেন। অরিজিনাল ফোন চেনার উপায় যেমন- OPPO f1 all secret Code

মোবাইল সিক্রেট কোডঃ *#06# আইএমইআই দেখার কোড। *#12345# ফোন রেজিস্টার দেখার কোড। *#8778# ফোন রিসেট করার কোড। *#808# ম্যানুয়ালী ফোন পরিক্ষা কোড। ভিভো মোবাইল সিক্রেট কোড : *#06# আইএমইআই দেখার কোড। *#07# ওয়েট সার দেখা কোড। *#*#225#*# ক্যালেন্ডার দেখার কোড। *#*#759#*# ইজার ইন্টার ইনফরমেশন। *#*#36254#*# ব্রাউজার দেখার কোড। *#*#4838#*# ফোনের বিভিন্ন তথ্য দেখা। *#558# ফ্যাক্টরী টেস্ট রিসেট করা কোড। এন্ড্রয়েড সব মোবাইল সিক্রেট কোড : *#06# আইএমইআই দেখার কোড। *2767*3855# – ফোনের ফ্যাক্টরি রিসেট কোড *#*#4636#*#* – ফোন এবং ব্যাটারি সংক্রান্ত তথ্য। *#*#273282*255*663282*#*#* -সকল মিডিয়া

ফাইল ব্যাকআপ কোডঃ *#*#197328640#*#* – সার্ভিস টেস্ট মোড কোড। *#*#1111#*#* – ফোনের FTA সফটওয়্যার ভার্সন । *#*#1234#*#* – PDA এবং firmware ভার্সন। *#*#232339#*#* – Wireless LAN টেস্ট কোড। *#*#0842#*#* – ব্যাক লাইট ও ভাইব্রেসন টেস্ট কোড। *#12580*369# – সফটওয়্যার ও হার্ডওয়্যার ইনফর্মেশন। *#*#2664#*#* – ফোনের টাচ স্ক্রীন টেস্ট কোড। *#9900# – ফোনের সিস্টেম ডাম্প মোড। *#9090# – ডায়াগনস্টিক কনফিগারেশন। *#*#34971539#*#* – ফোনের ক্যামেরা ইনফর্মেশন। *#872564# – ইউএসবি লগিন কন্ট্রোল। *#301279# – HSDPA/HSUPA কন্ট্রোল মেনু। *#7465625# – ফোনের লক স্ট্যাটাস। *#*#8255#*#* – ফোনের G Talk সার্ভিস মনিটর কোড। *#*#4636#*#* – ফোন এবং ব্যাটারি ইনফর্মেশন। *#*#7780#*#* – ফ্যাক্টরি রি-স্টোর সেটিং, গুগল সিস্টেম ডাটা মুছে যাবে। *2767*3855# – ফ্যাক্টরি ফরম্যাট সেটিং, সকল ইন্টারনাল এবং এক্সটারনাল ডাটা মুছে যাবে। *#*#273283*255*663282*#*#* – ফাইল কপি স্ক্রীন, সব ব্যাকআপ করা । *#*#197328640#*#* – সার্ভিস মোড কোড, বিভিন্ন টেস্ট সেটিং এর জন্য। *#*#7594#*#* – ইন্ড কল বা পাওয়ার বাটন কে ডাইরেক্ট পাওয়ার অফ বাটন করবে। *#*#34971539#*#* – ক্যামেরা ইনফর্মেশন আপডেট অপশন টি ব্যবহার করবেন না।

ওয়াইফাই, ব্লতুথ সিক্রেট কোডঃ *#*#232338#*#* – ফোনের ওয়াইফাই ম্যাক এড্রেস। *#*#1472365#*#* – ফোনের জিপিএস টেস্ট। *#*#1575#*#* – এটাও জিপিএস টেস্ট কোড। *#*#232331#*#* – ফোন ব্লুতুথ টেস্ট কোড। *#*#232337#*# – ব্লুতুথ ডিভাইস ইনফর্মেশন। *#*#0588#*#* – ফোনের প্রক্সিমিটি সেন্সর টেস্ট। *#*#0*#*#* – ফোনর এলসিডি টেস্ট। *#*#2664#*#* – ফোনের টাচ স্ক্রীন টেস্ট। *#*#2663#*#* – ফোনের টাচ স্ক্রীন ভার্সন। *#*#0283#*#* – ফোনের প্যাকেট লুপ ব্যাক। *#*#0673#*#*- মেলোডি টেস্ট, নিচের টাও একই কোড। *#*#0289#*#* – মেলোডি টেস্ট, উক্ত কোডের একই কাজ। *#*#3264#*#* – রম ভার্সন টেস্ট, উক্ত কোডের একই কাজ। *#*#232339#*#*- W-LAN টেস্ট কোড, টেস্টের জন্য মেনু ব্যবহার করুন। *#*#526#*#* – W-LAN টেস্ট কোড, উক্ত কোডের একই কাজ। *#*#528#*#* – W-LAN টেস্ট কোড, উক্ত কোডের একই কাজ।

হুয়াওয়ে মোবাইল সিক্রেট কোডঃ *#06# আইএমইআই দেখার কোড বাকি কোডগুলো কয়েকদিন পর পাবেন। নোকিয়া মোবাইল সিক্রেট কোড: *#06# আইএমইআই দেখার কোড বাকি কোডগুলো কয়েকদিন পর পাবেন। স্যামসাং মোবাইল সিক্রেট কোড : *#06# আইএমইআই দেখার কোড বাকি কোডগুলো কয়েকদিন পর পাবেন। সিম্ফনি মোবাইল সিক্রেট কোড : *#06# আইএমইআই দেখার কোড বাকি কোডগুলো কয়েকদিন পর পাবেন।

মোবাইল ভেরিফিকেশন অ্যাপঃ (Mobile Verification App) আপনি যদি প্লে-স্টোর খোঁজ করেন তাহলে দেখবেন মোবাইল ভেরিফিকেশনের জন্য অনেক ফ্রি অ্যাপ রয়েছে । আবার অনেক কেম্পানির নিজেস্ব অ্যাপের মাধ্যমে কিউআর কোড এবং মোবাইল একটিভেশন ভেরিফিকেশন করা যায়। আপনি চাইলে সেই অ্যাপের মাধ্যমে কিউআর কোড স্ক্যান করে মোবাইলের সকল তথ্য জেনে নিতে পারেন। কারণ মোবাইলের কিউআর কোর্ড বা আইএমইতে প্রতিটা মোবাইলের সকল রেকর্ড সহকারে দেওয়া থাকে। অফিসিয়াল ও আন অফিসিয়াল মোবাইল ফোনের পার্থক্য জানাতে হলে মোবাইল অ্যাপ ভ্যারিফিকেশন করতে হবে।

1

নায়েব ছাড়াই চলছে ভূমি অফিস: শিমুলিয়ায় দালালদের দখলে সরকারি সেবা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ১২:২৯ পিএম
নায়েব ছাড়াই চলছে ভূমি অফিস: শিমুলিয়ায় দালালদের দখলে সরকারি সেবা

কবির হোসেন জোম্মাদারঃ

সরকারি নির্দেশনা উপেক্ষা করে অনিয়ম-দুর্নীতির এক ভয়াবহ চিত্র ফুটে উঠেছে শিমুলিয়া ইউনিয়ন ভূমি অফিসে। বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকার যেখানে সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের অফিস সময় সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্ধারণ করেছে, সেখানে এই নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলছে শিমুলিয়া ইউনিয়ন ভূমি অফিসের কার্যক্রম।
সরেজমিনে দেখা যায়, নির্ধারিত অফিস সময় শেষ হওয়ার পরও অফিসটি খোলা রয়েছে এবং সেখানে সরকারি কোনো দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপস্থিত না থাকলেও বহিরাগত একটি দালাল চক্র প্রকাশ্যেই অফিসের কার্যক্রম পরিচালনা করছে। এতে সাধারণ সেবাপ্রার্থীরা পড়ছেন চরম ভোগান্তি ও অনিশ্চয়তায়।
অভিযোগ রয়েছে, বিকেল ৪টার পর উপ-সহকারী কর্মকর্তা মোঃ নাছির উদ্দিন অফিস ত্যাগ করলেও তার অনুপস্থিতিতে দালালদের মাধ্যমে অফিস চালু রাখা হচ্ছে, যা সম্পূর্ণ বেআইনি ও সরকারি শৃঙ্খলার পরিপন্থী। প্রশ্ন উঠেছে—একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অফিসে না থাকলে কিভাবে বহিরাগতরা সরকারি অফিসের কার্যক্রম পরিচালনা করে?
এ বিষয়ে উপ-সহকারী কর্মকর্তা মোঃ নাছির উদ্দিনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি দাবি করেন, “সরকারি কাজ চলমান থাকায় অফিস খোলা রয়েছে।” তবে তার এই বক্তব্য বাস্তব পরিস্থিতির সাথে সাংঘর্ষিক এবং দায় এড়ানোর কৌশল বলেই মনে করছেন সচেতন মহল।
স্থানীয়রা বলছেন, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী দালাল চক্র এই অফিসকে ঘিরে সিন্ডিকেট গড়ে তুলেছে। তারা সাধারণ মানুষের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করে সেবা প্রদান করছে, যা সরাসরি দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহার।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা। দ্রুত তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ না করলে এই অনিয়ম আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

1

পাথলিয়া ইউনিয়ন তাঁতিদলের পক্ষ থেকে পহেলা বৈশাখের শুভেচ্ছা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ৫:৩৭ এম
পাথলিয়া ইউনিয়ন তাঁতিদলের পক্ষ থেকে পহেলা বৈশাখের শুভেচ্ছা

মোঃ লোকমান হোসেন ,স্টাফ রিপোর্টার:

বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে দেশবাসীসহ প্রবাসে অবস্থানরত সকল বাংলাভাষী মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয়তাবাদী তাঁতিদলের পাথলিয়া ইউনিয়ন শাখার সভাপতি।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পহেলা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব, যা সকল ভেদাভেদ ভুলে নতুন আশা ও সম্ভাবনার দ্বার উন্মোচন করে। এই উৎসবের মাধ্যমে নতুন বছরে দেশ ও জাতির সমৃদ্ধি, শান্তি ও কল্যাণ কামনা করেন তিনি।

তিনি আরও বলেন, দেশনায়ক তারেক রহমান-এর হাত ধরেই বাংলাদেশ একদিন উন্নয়নের শিখরে পৌঁছাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এছাড়াও তিনি প্রবাসে থাকা সকল বাংলাভাষী মানুষের সুস্বাস্থ্য, সুখ-সমৃদ্ধি এবং নিরাপদ জীবন কামনা করেন।
শেষে তিনি নতুন বছরের আগমনে সকলের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আসুক—এই প্রত্যাশা ব্যক্ত করেন।

1

পহেলা বৈশাখে শুভেচ্ছা জানালেন সময় দিগন্ত টিভির স্টাফ রিপোর্টার লোকমান হোসেন

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ৫:২৩ এম
পহেলা বৈশাখে শুভেচ্ছা জানালেন সময় দিগন্ত টিভির স্টাফ রিপোর্টার লোকমান হোসেন

নিজস্ব প্রতিবেদক:

বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সময় দিগন্ত টিভির স্টাফ রিপোর্টার মো. লোকমান হোসেন।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পহেলা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব, যা সকল ভেদাভেদ ভুলে নতুন উদ্দীপনা ও আনন্দে একে অপরের সঙ্গে মিলিত হওয়ার বার্তা দেয়। নতুন বছরের সূচনায় তিনি সবার জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি ও সফলতা কামনা করেন।

লোকমান হোসেন আরও বলেন, গত বছরের সকল দুঃখ-কষ্ট, ব্যর্থতা ও হতাশা ভুলে নতুন আশায় এগিয়ে যাওয়ার নামই নববর্ষ। তিনি আশা প্রকাশ করেন, বাংলা নববর্ষের এই নতুন দিনটি দেশ ও জাতির জন্য বয়ে আনবে নতুন সম্ভাবনা, উন্নয়ন ও সমৃদ্ধির বার্তা।

তিনি দেশবাসীকে স্বাস্থ্যবিধি মেনে নিরাপদে ও আনন্দঘন পরিবেশে নববর্ষ উদযাপনের আহ্বান জানান এবং প্রবাসে থাকা বাংলাদেশিদের প্রতিও শুভেচ্ছা জানিয়ে বলেন, দূরে থাকলেও সবাই যেন হৃদয়ে ধারণ করেন বাংলা সংস্কৃতি ও ঐতিহ্য।

সবশেষে তিনি সকলের সার্বিক মঙ্গল, সুস্বাস্থ্য ও শান্তি কামনা করেন এবং বাংলা নববর্ষকে ঘিরে জাতীয় ঐক্য আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।