সোমবার, ১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
সোমবার, ১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

মানিকগঞ্জে থানার ভেতরে নারী পুলিশ সদস্যসহ দুইজনকে লাঞ্ছিতের অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫, ১১:১৮ এম ই-পেপার প্রিন্ট ভিউ
মানিকগঞ্জে থানার ভেতরে নারী পুলিশ সদস্যসহ দুইজনকে লাঞ্ছিতের অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে

স্টাফ রির্পোটারঃ

মানিকগঞ্জের ঘিওর থানার ভেতরে মোটরসাইকেল রাখতে নিষেধ করায় এক নারী পুলিশ সদস্যসহ দুইজন পুলিশ সদস্যকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে বিএনপি নেতাদের বিরুদ্ধে। এ ঘটনায় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও প্রয়াত বিএনপি মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের বড় ছেলে এবং মানিকগঞ্জ-১ আসনে বিএনপির এমপি প্রার্থী খন্দকার আকবর হোসেন বাবলু ও ঘিওর সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মীর কাউসারসহ ঘটনাস্থলে আরও উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শফিউল আলম বিল্টু, ঘিওর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এইচ এম উজ্জ্বল, তেজগাঁও শিল্পাঞ্চল থানা বিএনপির আহ্বায়ক মো. সেলিম মিয়া, বালিয়াখোড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক খন্দকার বিল্টুসহ অনেকের নাম উঠে এসেছে।

বৃহস্পতিবার (২ অক্টোবর) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। রাত পৌনে ৯টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার (শিবালয় সার্কেল) সাদিয়া সাবরিনা চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় খন্দকার আকবর হোসেন বাবলু ও মীর কাউসারের নেতৃত্বে একটি মোটরসাইকেল বহর ঘিওর থানার ভেতরে প্রবেশ করে। তারা থানার ভেতরে মোটরসাইকেল রাখতে চাইলে দায়িত্বে থাকা নারী কনস্টেবল বাধা দেন। এসময় বিএনপি কর্মীরা ওই নারী পুলিশ সদস্যকে অকথ্য ভাষায় গালাগাল করেন। পরে তিনি থানার ডিউটি অফিসার এএসআই রফিককে বিষয়টি জানান।

ডিউটি অফিসার রফিক বিএনপি নেতাকর্মীদের শান্ত করার চেষ্টা করে মোটরসাইকেল বাইরে রাখতে অনুরোধ জানান। কিন্তু এ নিয়ে এমপি প্রার্থী খন্দকার আকবর হোসেন বাবলু ও মীর কাউসারের সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে বাবলুর উপস্থিতিতেই তার অনুসারীরা নারী পুলিশ সদস্যসহ অন্য পুলিশ সদস্যকে লাঞ্ছিত করে বলে অভিযোগ পাওয়া গেছে।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে থানার আশপাশের লোকজন এগিয়ে আসে। পরে বাবলু তার নেতাকর্মীদের নিয়ে থানার ভেতর থেকে বের হয়ে যান। এরপর তিনি ঘিওর মাঠের মেলায় যোগ দেন এবং সেখানে বক্তব্য দেন। বক্তব্যে তিনি আইনশৃঙ্খলা ও মেলার পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের সহযোগিতা কামনা করলেও পুলিশকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন বলে জানা গেছে।

অভিযোগ প্রসঙ্গে এমপি প্রার্থী খন্দকার আকবর হোসেন বাবলু বলেন, “আমি থানার ভেতরে ছিলাম না, আমার গাড়ি বাইরে ছিল। আমার নেতাকর্মীরাই বরং পুলিশের হাতে হেনস্তার শিকার হয়েছে। হয়তো এএসআই রফিকের সঙ্গে কথা কাটাকাটি হয়েছে, তবে লাঞ্ছিত হওয়ার কোনো ঘটনা ঘটেনি।”

অতিরিক্ত পুলিশ সুপার (শিবালয় সার্কেল) সাদিয়া সাবরিনা চৌধুরী বলেন, “বিষয়টি আমরা জেনেছি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এই মুহূর্তে এর বেশি কিছু বলা সম্ভব নয়।”

এ ঘটনার পর থেকে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং বিষয়টি রাজনৈতিক মহলেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

 

1

প্রধানমন্ত্রী ময়মনসিংহ যাচ্ছেন কাল

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২২ মে, ২০২৬, ১:৩১ পিএম
প্রধানমন্ত্রী ময়মনসিংহ যাচ্ছেন কাল

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল শনিবার ময়মনসিংহ জেলা সফরে যাচ্ছেন।

প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, এ সফরে তিনি খাল পুনঃখনন, নজরুল জন্মজয়ন্তীর জাতীয় অনুষ্ঠান উদ্বোধন এবং সাংগঠনিক সভায় যোগ দেবেন।

প্রেস উইং জানায়, আগামীকাল শনিবার সকাল ৯টায় সড়কপথে ঢাকার ত্রিশালের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী।

এরপর দুপুর ১২টায় ত্রিশালের বালর ইউনিয়নের ধরার খাল পুনঃখনন অনুষ্ঠানে উপস্থিত থেকে খাল খননের উদ্বোধন করবেন তিনি।

দুপুর ২টায় ত্রিশালের নজরুল ডাকবাংলোতে বিরতি শেষে বিকেল ৩টায় জাতীয় কবির ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে ত্রিশালের নজরুল মঞ্চে আয়োজিত জাতীয় অনুষ্ঠানে যোগ দেবেন এবং তিন দিনব্যাপী এ অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

বিকেল ৫টায় ত্রিশালের নজরুল অডিটোরিয়ামে ময়মনসিংহ উত্তর, দক্ষিণ ও মহানগর বিএনপির সাংগঠনিক সভায় যোগদান করবেন তিনি। এরপর সন্ধ্যা সাড়ে ৬টায় সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী।

1

ফটিকছড়ির চা বাগান থেকে ৫টি একনলা বন্দুক উদ্ধার

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২২ মে, ২০২৬, ১:২৮ পিএম
ফটিকছড়ির চা বাগান থেকে ৫টি একনলা বন্দুক উদ্ধার

চট্টগ্রাম উত্তর, ২২ মে, ২০২৬ (বাসস) : জেলার ফটিকছড়ির একটি চা বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় পাঁচটি দেশীয়  একনলা বন্দুক উদ্ধার করেছে পুলিশ।

আজ শুক্রবার বেলা ১২টায় উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের সুজানগর চা বাগান থেকে স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতায় অস্ত্রগুলো উদ্ধার করা হয়।

হারুয়ালছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল চৌধুরী বলেন, কয়েকদিন যাবৎ সুজানগর ও রাঙ্গাপানি চা বাগান এলাকা থেকে অবৈধ অস্ত্র উদ্ধারের ব্যাপারে আমরা তৎপর হই। এই তৎপরতার পরিপ্রেক্ষিতে কতিপয় অপরাধী অস্ত্রগুলো ফেলে যেতে বাধ্য হয়েছে। পরে ভূজপুর থানা পুলিশকে সাথে নিয়ে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রগুলো উদ্ধার করা হয়।

ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে ঘটনার সত্যতা নিশ্চিত করে বাসসকে বলেন, স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে খবর পেয়ে পুলিশ অস্ত্রগুলো উদ্ধার করে। জড়িত অপরাধীদের ধরার চেষ্টা চলছে।  এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

1

লামায় অগ্নিকাণ্ডে মধুঝিরিতে তিনটি বসতঘর পুড়ে ছাই ১২ লক্ষ টাকার ক্ষয় ক্ষতি

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ১১:০২ এম
লামায় অগ্নিকাণ্ডে মধুঝিরিতে তিনটি বসতঘর পুড়ে ছাই ১২ লক্ষ টাকার ক্ষয় ক্ষতি

 মোঃ কবির হোসেন জমাদ্দার:

১৩ই মে ২০২৬ ইংরেজি রোজ বুধবার। বান্দরবানের লামা পৌরসভার ৭নং ওয়ার্ডের মধুঝিরি এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় স্থানীয় বাসিন্দা জামাল উদ্দিনের তিনটি রুম বিশিষ্ট টিনশেড ঘর ও পাকের ঘরসহ সম্পূর্ণ বসতবাড়িটি পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত জামাল উদ্দিনের দাবি অনুযায়ী, আগুনে তার প্রায় ১২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
আজ ১৩ মে বুধবার বিকেলে এই আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার সাথে সাথে স্থানীয় লোকজন লামা ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করলেও রাস্তা সংকীর্ণ হওয়ায় গাড়ি নিয়ে ভেতরে প্রবেশ করতে বেশ জটিলতার সৃষ্টি হয়। ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই আগুনের তীব্রতায় তিনটি রুম সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। পরবর্তীতে ফায়ার সার্ভিস কর্মীদের নিরলস প্রচেষ্টায় বিকেল ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুনের কারণ, লামা ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, প্রাথমিক তদন্তে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে স্বস্তির বিষয় এই যে, বসতবাড়িটি পুড়ে গেলেও এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আকস্মিক এই অগ্নিকাণ্ডে জামাল উদ্দিনের পরিবারটি বর্তমানে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে। স্থানীয় বাসিন্দারা ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।