1
লৌহজংয়ে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

লৌহজং(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জ–২ (লৌহজং ও টংগিবাড়ী) নির্বাচনী এলাকার লৌহজং উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও পূর্ণ সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বুধবার বিকাল সাড়ে চারটায় লৌহজং উপজেলার বেজগাঁও কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। লৌহজং উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক আলহাজ্ব কোহিনুর শিকদারের সভাপতিত্বে ও মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ওমর ফারুক অবাকের সঞ্চালনায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রান্তিক জনশক্তি বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম এ মালেক, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা বাবুল আহমেদ, লৌহজং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক তানভীর আহমেদ অভি।
দোয়া মাহফিলে বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্র ও মানুষের অধিকার আদায়ের প্রতীক। তার দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনায় এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। তারা আল্লাহ তায়ালার কাছে তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন। এসময় লৌহজং উপজেলা বিএনপি ও বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, সমর্থক এবং এলাকার সাধারণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।




