শিবালয়ে ৩১ দফা প্রচারণা পথসভা অনুষ্ঠিত

নান্নু মিয়া,স্টাফ রিপোর্টার:
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেওতা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে তেওতা বাবুর বাড়ির মাঠে এক প্রচার ও প্রচারণা পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে আয়োজিত এ পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও মানিকগঞ্জ-১ আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী এস এ জিন্নাহ কবির।
সভায় সভাপতিত্ব করেন তেওতা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মনির হোসেন।
সঞ্চালনা করেন তেওতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহবুব হোসেন হারুন ও সাংগঠনিক সম্পাদক মাজেদ মিয়া।
এসময় আরও উপস্থিত ছিলেন—মানিকগঞ্জ বিএনপির সাবেক কৃষি বিষয়ক সম্পাদক লোকমান হোসেন,মানিকগঞ্জ জেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি মাসুদুর রহমান মাসুদ,মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ফেরদৌস রহমান, ঘিওর উপজেলা বিএনপির সভাপতি মীর মানিকুজ্জামান মানিক,দৌলতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস,ঘিওর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জানে আলম,বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের সদস্য হাবিবুল্লাহ নোমানী,মানিকগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আসিফ ইকবাল রনি,মানিকগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী নাদিম হোসেন টুয়েল,শিবালয় উপজেলা যুবদলের আহ্বায়ক হোসেন আলী,মানিকগঞ্জ জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক রাজা মিয়া,দৌলতপুর উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুস সালাম,শিবালয় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম,সদস্য সচিব সাইদুর রহমান, ঘিওর উপজেলা বিএনপির স্থানীয় বিষয়ক সম্পাদক মোহাম্মদ রাজা মিয়া,মানিকগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন,জেলা যুবদল নেতা আমির হামজা পিন্টু,মানিকগঞ্জ জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জিহাদ,জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাকিব খান অয়ন,জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক শাহিন ইসলাম,সহ জেলার, উপজেলার ও ইউনিয়নের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার ফিরিয়ে আনতে ৩১ দফা বাস্তবায়নই আজ সময়ের দাবি। তারা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ইউনিয়ন পর্যায়ে এই প্রচারণা আরও বেগবান করার আহ্বান জানান।
পথসভায় তেওতা ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা অংশ নেন।







