1
ধামরাই ভূমি অফিসকে কেন্দ্র করে সম্প্রতি প্রকাশিত “ভুয়া সাংবাদিক” আখ্যা সংবলিত সংবাদটির বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ, ঘৃণা ও নিন্দা জানাচ্ছি

কবির হোসেনঃ
ধামরাই ভূমি অফিসকে কেন্দ্র করে সম্প্রতি প্রকাশিত “ভুয়া সাংবাদিক” আখ্যা সংবলিত সংবাদের বিরুদ্ধে আমরা গভীর উদ্বেগ, তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি।উক্ত সংবাদে নির্ভরযোগ্য তথ্য-প্রমাণ উপস্থাপন না করে, যথাযথ যাচাই-বাছাই ছাড়াই এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য গ্রহণ না করেই একতরফাভাবে “ভুয়া” তকমা দেওয়া হয়েছে, যা দায়িত্বশীল সাংবাদিকতার নীতিমালার পরিপন্থী। এ ধরনের প্রকাশনা কেবল বিভ্রান্তি সৃষ্টি করে না, বরং সংশ্লিষ্টদের সম্মানহানির কারণ হয়ে দাঁড়ায় এবং গণমাধ্যমের প্রতি জনসাধারণের আস্থাকেও ক্ষুণ্ন করে।
আমরা বিশ্বাস করি, কোনো ব্যক্তি বা গোষ্ঠী নিজের প্রভাব বা স্বার্থ হাসিলের উদ্দেশ্যে অন্যদের বিরুদ্ধে অপপ্রচার চালাতে পারে না এবং কাউকে যাচাই ছাড়া “ভুয়া সাংবাদিক” আখ্যা দেওয়ার অধিকার কারও নেই। এতে শুধু ব্যক্তি নয়, পুরো সাংবাদিক সমাজ প্রশ্নবিদ্ধ হয়।
ধামরাই এলাকায় সাম্প্রতিক সময়ে রফিক মিন্টু নামের এক ব্যক্তিকে ঘিরে নানা আলোচনা ও অভিযোগের কথা শোনা যাচ্ছে—যার মধ্যে রয়েছে প্রভাব বিস্তার, বিভ্রান্তিকর তথ্য ছড়ানো এবং বিভিন্নভাবে ব্যক্তিস্বার্থ হাসিলের চেষ্টা। তবে এসব অভিযোগ যথাযথ তদন্ত ও প্রমাণ সাপেক্ষে যাচাই হওয়া জরুরি। কোনো অভিযোগ প্রমাণ ছাড়া প্রকাশ বা প্রচার করা যেমন অনুচিত, তেমনি উদ্দেশ্যপ্রণোদিতভাবে কাউকে হেয় করাও নিন্দনীয়।
আমরা সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানাই । সংবাদ প্রকাশের আগে যথাযথ তথ্য যাচাই ও সকল পক্ষের বক্তব্য গ্রহণ করতে, গণমাধ্যমের নৈতিকতা ও পেশাগত মানদণ্ড অনুসরণ করতে, এবং ব্যক্তি বা গোষ্ঠীর সম্মানহানিকর অপপ্রচার থেকে বিরত থাকতে। একইসঙ্গে আমরা স্পষ্টভাবে জানাতে চাই, মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন অভিযোগের মাধ্যমে কারও সম্মানহানি করা হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



