শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

ভলান্টিয়ার ফর বাংলাদেশ গাজীপুর জেলা শাখায় ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

মোঃ সাঈম সারোয়ার প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩, ৩:২১ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ
ভলান্টিয়ার ফর বাংলাদেশ গাজীপুর জেলা শাখায় ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

ভলান্টিয়ার ফর বাংলাদেশ গাজীপুর জেলার দ্বিতীয় বর্ষপূর্তী উপলক্ষে ভিবিডি গাজীপুর জেলা শাখার আয়োজনে ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ২০ ই জুলাই ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) গাজীপুর জেলা শাখার শহীদ বরকত স্টেডিয়াম (গাজীপুর জেলা স্টেডিয়াম) জয়দেবপুরে আয়োজন করা হয়।

উক্ত ফুটবল ম্যাচে জয়দেবপুর টিম (টঙ্গী + সদর) বনাম কালিয়াকৈর উপজেলা টিম অংশগ্রহন করে যা সত্যিই অসাধারণ। খেলা শেষে বিজয়ী দলকে ট্রফি ও সেরা খেলোয়ারের জন্য আলাদা পুরস্কার এবং সকল খেলোয়ারকে মেডেল প্রদান করার মাধ্যমে সকলের সাথে আনন্দ ভাগাভাগি করে নেয়।

ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) তরুণ ও যুব সমাজের স্বেচ্ছাসেবার মাধ্যমে সকলকে সামাজিক দায়বদ্ধতার বার্তা প্রেরণ করে এবং প্রত্যেকের মূল্যবোধ পরিবর্তনের স্বার্থে কাজ করে । সারাদেশে ৬৪টি জেলায় ৫০ হাজারের ও বেশি স্বেচ্ছাসেবক কর্মী নিয়ে বাংলাদেশের জাতীয় সমস্যা, সম্ভাবনা, যে কোনো দুর্যোগ, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ ইত্যাদি নিয়ে কাজ করে থাকে ।

1

নায়েব ছাড়াই চলছে ভূমি অফিস: শিমুলিয়ায় দালালদের দখলে সরকারি সেবা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ১২:২৯ পিএম
নায়েব ছাড়াই চলছে ভূমি অফিস: শিমুলিয়ায় দালালদের দখলে সরকারি সেবা

কবির হোসেন জোম্মাদারঃ

সরকারি নির্দেশনা উপেক্ষা করে অনিয়ম-দুর্নীতির এক ভয়াবহ চিত্র ফুটে উঠেছে শিমুলিয়া ইউনিয়ন ভূমি অফিসে। বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকার যেখানে সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের অফিস সময় সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্ধারণ করেছে, সেখানে এই নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলছে শিমুলিয়া ইউনিয়ন ভূমি অফিসের কার্যক্রম।
সরেজমিনে দেখা যায়, নির্ধারিত অফিস সময় শেষ হওয়ার পরও অফিসটি খোলা রয়েছে এবং সেখানে সরকারি কোনো দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপস্থিত না থাকলেও বহিরাগত একটি দালাল চক্র প্রকাশ্যেই অফিসের কার্যক্রম পরিচালনা করছে। এতে সাধারণ সেবাপ্রার্থীরা পড়ছেন চরম ভোগান্তি ও অনিশ্চয়তায়।
অভিযোগ রয়েছে, বিকেল ৪টার পর উপ-সহকারী কর্মকর্তা মোঃ নাছির উদ্দিন অফিস ত্যাগ করলেও তার অনুপস্থিতিতে দালালদের মাধ্যমে অফিস চালু রাখা হচ্ছে, যা সম্পূর্ণ বেআইনি ও সরকারি শৃঙ্খলার পরিপন্থী। প্রশ্ন উঠেছে—একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অফিসে না থাকলে কিভাবে বহিরাগতরা সরকারি অফিসের কার্যক্রম পরিচালনা করে?
এ বিষয়ে উপ-সহকারী কর্মকর্তা মোঃ নাছির উদ্দিনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি দাবি করেন, “সরকারি কাজ চলমান থাকায় অফিস খোলা রয়েছে।” তবে তার এই বক্তব্য বাস্তব পরিস্থিতির সাথে সাংঘর্ষিক এবং দায় এড়ানোর কৌশল বলেই মনে করছেন সচেতন মহল।
স্থানীয়রা বলছেন, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী দালাল চক্র এই অফিসকে ঘিরে সিন্ডিকেট গড়ে তুলেছে। তারা সাধারণ মানুষের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করে সেবা প্রদান করছে, যা সরাসরি দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহার।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা। দ্রুত তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ না করলে এই অনিয়ম আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

1

পাথলিয়া ইউনিয়ন তাঁতিদলের পক্ষ থেকে পহেলা বৈশাখের শুভেচ্ছা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ৫:৩৭ এম
পাথলিয়া ইউনিয়ন তাঁতিদলের পক্ষ থেকে পহেলা বৈশাখের শুভেচ্ছা

মোঃ লোকমান হোসেন ,স্টাফ রিপোর্টার:

বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে দেশবাসীসহ প্রবাসে অবস্থানরত সকল বাংলাভাষী মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয়তাবাদী তাঁতিদলের পাথলিয়া ইউনিয়ন শাখার সভাপতি।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পহেলা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব, যা সকল ভেদাভেদ ভুলে নতুন আশা ও সম্ভাবনার দ্বার উন্মোচন করে। এই উৎসবের মাধ্যমে নতুন বছরে দেশ ও জাতির সমৃদ্ধি, শান্তি ও কল্যাণ কামনা করেন তিনি।

তিনি আরও বলেন, দেশনায়ক তারেক রহমান-এর হাত ধরেই বাংলাদেশ একদিন উন্নয়নের শিখরে পৌঁছাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এছাড়াও তিনি প্রবাসে থাকা সকল বাংলাভাষী মানুষের সুস্বাস্থ্য, সুখ-সমৃদ্ধি এবং নিরাপদ জীবন কামনা করেন।
শেষে তিনি নতুন বছরের আগমনে সকলের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আসুক—এই প্রত্যাশা ব্যক্ত করেন।

1

পহেলা বৈশাখে শুভেচ্ছা জানালেন সময় দিগন্ত টিভির স্টাফ রিপোর্টার লোকমান হোসেন

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ৫:২৩ এম
পহেলা বৈশাখে শুভেচ্ছা জানালেন সময় দিগন্ত টিভির স্টাফ রিপোর্টার লোকমান হোসেন

নিজস্ব প্রতিবেদক:

বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সময় দিগন্ত টিভির স্টাফ রিপোর্টার মো. লোকমান হোসেন।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পহেলা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব, যা সকল ভেদাভেদ ভুলে নতুন উদ্দীপনা ও আনন্দে একে অপরের সঙ্গে মিলিত হওয়ার বার্তা দেয়। নতুন বছরের সূচনায় তিনি সবার জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি ও সফলতা কামনা করেন।

লোকমান হোসেন আরও বলেন, গত বছরের সকল দুঃখ-কষ্ট, ব্যর্থতা ও হতাশা ভুলে নতুন আশায় এগিয়ে যাওয়ার নামই নববর্ষ। তিনি আশা প্রকাশ করেন, বাংলা নববর্ষের এই নতুন দিনটি দেশ ও জাতির জন্য বয়ে আনবে নতুন সম্ভাবনা, উন্নয়ন ও সমৃদ্ধির বার্তা।

তিনি দেশবাসীকে স্বাস্থ্যবিধি মেনে নিরাপদে ও আনন্দঘন পরিবেশে নববর্ষ উদযাপনের আহ্বান জানান এবং প্রবাসে থাকা বাংলাদেশিদের প্রতিও শুভেচ্ছা জানিয়ে বলেন, দূরে থাকলেও সবাই যেন হৃদয়ে ধারণ করেন বাংলা সংস্কৃতি ও ঐতিহ্য।

সবশেষে তিনি সকলের সার্বিক মঙ্গল, সুস্বাস্থ্য ও শান্তি কামনা করেন এবং বাংলা নববর্ষকে ঘিরে জাতীয় ঐক্য আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।