1
ধামরাই ভুমি অফিসে দালালদের কর্মকাণ্ডে সাধারণ মানুষের দূর্ভোগ

স্টাফ রিপোর্টার:
ঢাকার ধামরাইতে অবস্থিত এক্সিলেন্ট অফিসে দালালচক্রের দৌরাত্ম্য মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে, যার ফলে সাধারণ মানুষকে ভোগান্তির শিকার হতে হচ্ছে। অভিযোগ উঠেছে, অফিসের কার্যক্রমে দালালদের প্রভাব ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, যা সরকারি নির্ধারিত ফি-র বাইরে অতিরিক্ত টাকা আদায়ের সুযোগ করে দিচ্ছে।
ভুক্তভোগীরা জানান, অফিসে সরাসরি গেলে বিভিন্ন অজুহাতে তাদের কাজ বিলম্বিত করা হয়, কিন্তু দালালের মাধ্যমে দ্রুত কাজ সম্পন্ন হয়, যার ফলে অল্প সময়ে অতিরিক্ত অর্থের বিনিময়ে কাজ গৃহীত হচ্ছে।
স্থানীয় সচেতন মহলের অভিযোগ, দালালচক্রের এই অপকর্ম প্রতিরোধে প্রশাসন কঠোর ব্যবস্থা না নিলে সাধারণ মানুষের ভোগান্তি কমবে না। তারা দাবি করেন, দ্রুত প্রশাসনের অভিযান ও নজরদারি বাড়াতে হবে, যেন দালালমুক্ত একটি সেবা পরিবেশ নিশ্চিত করা যায়।
এ বিষয়ে অফিস কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে, তাদের পক্ষ থেকে মন্তব্য পাওয়া যায়নি।







