1
পহেলা বৈশাখে শুভেচ্ছা জানিয়েছেন সময় দিগন্ত টিভির প্রধান উপদেষ্টা মোঃ রকিব দেওয়ান রকি

নিজস্ব প্রতিবেদকঃ
বাংলা নববর্ষ পহেলা বৈশাখ উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সময় দিগন্ত টিভির প্রধান উপদেষ্টা মোঃ রকিব দেওয়ান রকি।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পহেলা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব। এই দিনটি আমাদের ঐতিহ্য, সংস্কৃতি ও সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক। পুরোনো সব গ্লানি ও দুঃখ ভুলে নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগায় বাংলা নববর্ষ।
তিনি আরও বলেন, নতুন বছর সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি। দেশ ও জাতির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
শেষে তিনি সময় দিগন্ত টিভির দর্শক, শুভানুধ্যায়ীসহ দেশবাসীকে আবারও বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান।
শুভ নববর্ষ।






