শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

১০০ কোটি ডলার বিনিয়োগ করছে গুগল এয়ারটেলে

স্টাফ রিপোর্টারঃ প্রকাশিত: শুক্রবার, ২৮ জানুয়ারি, ২০২২, ১১:৩৮ এম ই-পেপার প্রিন্ট ভিউ
১০০ কোটি ডলার বিনিয়োগ করছে গুগল এয়ারটেলে

বৃহত্তম টেলিকম কোম্পানি ভারতী এয়ারটেলে ১০০ কোটি ডলার বিনিয়োগ করছে গুগল। চীনকে টেক্কা দেওয়া এবং ভারতের শত কোটি জনসংখ্যার বিশাল বাজার ধরতে এই অর্থ ঢালছে মার্কিন টেক জায়ান্টরা। খবর ব্লুমবার্গের।

গুগলের মূল কোম্পানি অ্যালফাবেট ৭০ কোটি ডলারে ভারতী এয়ারটেলের ১ দশমিক ২৮ শতাংশ শেয়ার কিনবে। যন্ত্রাংশসহ অন্যান্য খরচ বাবদ পরের কয়েক বছরে আরও ৩০ কোটি ডলার দেবে গুগল।

এশিয়ার তৃতীয় বৃহত্তম অর্থনীতি ভারত ক্রমেই সিলিকন ভ্যালির প্রবৃদ্ধির অন্যতম চালিকাশক্তি হয়ে উঠছে, বিশেষ করে প্রযুক্তি খাতে চীনের সাম্প্রতিক কড়াকড়ির পর থেকে। এয়ারটেলের আগেও ভারতে মোটা অংকের বিনিয়োগ করেছে গুগল। ২০২০ সালে ৪৫০ কোটি ডলারে মুকেশ আম্বানির জিও প্ল্যাটফর্মস লিমিটেডের শেয়ার কিনেছে তারা। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘ডিজিটাল ইন্ডিয়া’ কর্মসূচির আওতায় যৌথভাবে একটি সাশ্রয়ী স্মার্টফোন তৈরিতেও হাত লাগিয়েছে গুগল।

গুগল বিনিয়োগ করার খবর ছড়ানোর পরপরই ভারতী এয়ারটেলের শেয়ারের দর বেড়েছে অন্তত ৬ দশমিক ৬ শতাংশ। নয়া দিল্লিভিত্তিক প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ার ৭৩৪ রুপিতে কিনছে গুগল।

গুগল ও অ্যালফাবেটের প্রধান নির্বাহী সুন্দর পিচাই এক বিবৃতিতে বলেছেন, আমাদের ‘গুগল ফর ইন্ডিয়া ডিজিটাইজেশন ফান্ড’র অধীনে স্মার্টফোন সহজলভ্য করা, নতুন ব্যবসায়িক মডেলের সমর্থনে জনসংযোগ বাড়ানো ও কোম্পানিগুলোর ডিজিটালাইজেশন যাত্রায় সহযোগিতার ধারাবাহিকতায় এ বিনিয়োগ করা হচ্ছে।

গুগলের বিনিয়োগ সুনীল মেহতার নেতৃত্বাধীন ভারতী এয়ারটেলকে ৫জি পরিকল্পনা এগিয়ে নিয়ে রিলায়েন্স জিওর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা বাড়ানোর সুযোগ করে দেবে। টানা কয়েক বছর ধরে ভারতে এক নম্বর টেলিকম কোম্পানির মুকুট ধরে রেখেছে আম্বানির টেলিকম কোম্পানিটি

1

নায়েব ছাড়াই চলছে ভূমি অফিস: শিমুলিয়ায় দালালদের দখলে সরকারি সেবা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ১২:২৯ পিএম
নায়েব ছাড়াই চলছে ভূমি অফিস: শিমুলিয়ায় দালালদের দখলে সরকারি সেবা

কবির হোসেন জোম্মাদারঃ

সরকারি নির্দেশনা উপেক্ষা করে অনিয়ম-দুর্নীতির এক ভয়াবহ চিত্র ফুটে উঠেছে শিমুলিয়া ইউনিয়ন ভূমি অফিসে। বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকার যেখানে সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের অফিস সময় সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্ধারণ করেছে, সেখানে এই নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলছে শিমুলিয়া ইউনিয়ন ভূমি অফিসের কার্যক্রম।
সরেজমিনে দেখা যায়, নির্ধারিত অফিস সময় শেষ হওয়ার পরও অফিসটি খোলা রয়েছে এবং সেখানে সরকারি কোনো দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপস্থিত না থাকলেও বহিরাগত একটি দালাল চক্র প্রকাশ্যেই অফিসের কার্যক্রম পরিচালনা করছে। এতে সাধারণ সেবাপ্রার্থীরা পড়ছেন চরম ভোগান্তি ও অনিশ্চয়তায়।
অভিযোগ রয়েছে, বিকেল ৪টার পর উপ-সহকারী কর্মকর্তা মোঃ নাছির উদ্দিন অফিস ত্যাগ করলেও তার অনুপস্থিতিতে দালালদের মাধ্যমে অফিস চালু রাখা হচ্ছে, যা সম্পূর্ণ বেআইনি ও সরকারি শৃঙ্খলার পরিপন্থী। প্রশ্ন উঠেছে—একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অফিসে না থাকলে কিভাবে বহিরাগতরা সরকারি অফিসের কার্যক্রম পরিচালনা করে?
এ বিষয়ে উপ-সহকারী কর্মকর্তা মোঃ নাছির উদ্দিনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি দাবি করেন, “সরকারি কাজ চলমান থাকায় অফিস খোলা রয়েছে।” তবে তার এই বক্তব্য বাস্তব পরিস্থিতির সাথে সাংঘর্ষিক এবং দায় এড়ানোর কৌশল বলেই মনে করছেন সচেতন মহল।
স্থানীয়রা বলছেন, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী দালাল চক্র এই অফিসকে ঘিরে সিন্ডিকেট গড়ে তুলেছে। তারা সাধারণ মানুষের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করে সেবা প্রদান করছে, যা সরাসরি দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহার।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা। দ্রুত তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ না করলে এই অনিয়ম আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

1

পাথলিয়া ইউনিয়ন তাঁতিদলের পক্ষ থেকে পহেলা বৈশাখের শুভেচ্ছা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ৫:৩৭ এম
পাথলিয়া ইউনিয়ন তাঁতিদলের পক্ষ থেকে পহেলা বৈশাখের শুভেচ্ছা

মোঃ লোকমান হোসেন ,স্টাফ রিপোর্টার:

বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে দেশবাসীসহ প্রবাসে অবস্থানরত সকল বাংলাভাষী মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয়তাবাদী তাঁতিদলের পাথলিয়া ইউনিয়ন শাখার সভাপতি।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পহেলা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব, যা সকল ভেদাভেদ ভুলে নতুন আশা ও সম্ভাবনার দ্বার উন্মোচন করে। এই উৎসবের মাধ্যমে নতুন বছরে দেশ ও জাতির সমৃদ্ধি, শান্তি ও কল্যাণ কামনা করেন তিনি।

তিনি আরও বলেন, দেশনায়ক তারেক রহমান-এর হাত ধরেই বাংলাদেশ একদিন উন্নয়নের শিখরে পৌঁছাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এছাড়াও তিনি প্রবাসে থাকা সকল বাংলাভাষী মানুষের সুস্বাস্থ্য, সুখ-সমৃদ্ধি এবং নিরাপদ জীবন কামনা করেন।
শেষে তিনি নতুন বছরের আগমনে সকলের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আসুক—এই প্রত্যাশা ব্যক্ত করেন।

1

পহেলা বৈশাখে শুভেচ্ছা জানালেন সময় দিগন্ত টিভির স্টাফ রিপোর্টার লোকমান হোসেন

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ৫:২৩ এম
পহেলা বৈশাখে শুভেচ্ছা জানালেন সময় দিগন্ত টিভির স্টাফ রিপোর্টার লোকমান হোসেন

নিজস্ব প্রতিবেদক:

বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সময় দিগন্ত টিভির স্টাফ রিপোর্টার মো. লোকমান হোসেন।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পহেলা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব, যা সকল ভেদাভেদ ভুলে নতুন উদ্দীপনা ও আনন্দে একে অপরের সঙ্গে মিলিত হওয়ার বার্তা দেয়। নতুন বছরের সূচনায় তিনি সবার জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি ও সফলতা কামনা করেন।

লোকমান হোসেন আরও বলেন, গত বছরের সকল দুঃখ-কষ্ট, ব্যর্থতা ও হতাশা ভুলে নতুন আশায় এগিয়ে যাওয়ার নামই নববর্ষ। তিনি আশা প্রকাশ করেন, বাংলা নববর্ষের এই নতুন দিনটি দেশ ও জাতির জন্য বয়ে আনবে নতুন সম্ভাবনা, উন্নয়ন ও সমৃদ্ধির বার্তা।

তিনি দেশবাসীকে স্বাস্থ্যবিধি মেনে নিরাপদে ও আনন্দঘন পরিবেশে নববর্ষ উদযাপনের আহ্বান জানান এবং প্রবাসে থাকা বাংলাদেশিদের প্রতিও শুভেচ্ছা জানিয়ে বলেন, দূরে থাকলেও সবাই যেন হৃদয়ে ধারণ করেন বাংলা সংস্কৃতি ও ঐতিহ্য।

সবশেষে তিনি সকলের সার্বিক মঙ্গল, সুস্বাস্থ্য ও শান্তি কামনা করেন এবং বাংলা নববর্ষকে ঘিরে জাতীয় ঐক্য আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।