সোমবার, ১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
সোমবার, ১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

মহামারির বিধি-নিষেধে ক্লান্ত, সিঙ্গাপুর ছাড়ছেন প্রবাসীরা

স্টাফ রিপোর্টারঃ প্রকাশিত: শুক্রবার, ২৮ জানুয়ারি, ২০২২, ৪:৫৩ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ
মহামারির বিধি-নিষেধে ক্লান্ত, সিঙ্গাপুর ছাড়ছেন প্রবাসীরা

কোলাহলপূর্ণ বৈশ্বিক নগরীতে বসবাসের সুযোগ পেয়ে ২০১৯ সালে সিঙ্গাপুরে এসেছিলেন আতার স্যান্ডলার। এশিয়ার অন্যতম এই বাণিজ্যিক নগরী থেকে বিশ্বের অন্যান্য স্থানে সহজেই যাওয়া যায়।
করোনাভাইরাস মহামারি মোকাবিলায় দুই বছর ধরে মাস্ক পরে থাকা, ছোট ছোট দলে সামাজিক দূরত্ব মেনে চলা এবং ভ্রমণ বিধি-নিষেধে ক্লান্ত-পরিশ্রান্ত হয়ে ইসরায়েলি মানবসম্পদ এই কর্মকর্তা চলতি মাসে স্বামী ও সন্তানকে নিয়ে নিউইয়র্কে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
স্যান্ডলার বলেন, ‘এটা অনেক দিন ধরেই চলছে এবং এখানে কিছু পরিবর্তন হবে বলে মনে হয় না। জীবন এখানে অত্যন্ত, অত্যন্ত সহজ। (কিন্তু) পরিবার ও বন্ধুবান্ধবহীন, ভ্রমণের সুযোগ বিহীন এমন জীবনযাপনের কী মূল্য আছে?’
ঝুঁকি নিতে অনিচ্ছুক সিঙ্গাপুর কোভিড-১৯ মহামারিকে সঙ্গী করে জীবনযাপনের পদ্ধতিতে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছে। পুঁজি ও প্রতিভার কেন্দ্র হিসেবে খ্যাতি ধরে রাখতে অর্থনীতি ও সীমান্ত পুনরায় খুলে দেওয়ার সময় ঘনবসতিপূর্ণ এই দ্বীপ রাষ্ট্রের মানুষকে করোনা থেকে রক্ষার লক্ষ্য নেওয়া হয়েছে।
জীবন-যাপনের উচ্চমান, রাজনৈতিক স্থিতিশীলতা, মানসম্মত কর্মস্থল, সহজ ভ্রমণ এবং কম কর হারের কারণে বিশ্বের অন্যতম নিরাপদ গন্তব্য হিসেবে মনে করা হয় সিঙ্গাপুরকে। যে কারণে বিশ্বের বিভিন্ন দেশের কোম্পানি এবং প্রবাসী পেশাজীবীরা ব্যবসা-বান্ধব এই দেশটির প্রতি আকৃষ্ট হন।
কিন্তু করোনাভাইরাস মহামারি দেশটিতে বসবাসরত অপেক্ষাকৃত অনেক সম্পদশালী প্রবাসীদের আত্ম-উপলব্ধিতে উদ্বুদ্ধ করেছে। দেশটির মোট ৫৫ লাখ জনসংখ্যার প্রায় এক পঞ্চমাংশই বিদেশি।
কেউ কেউ নিজ দেশে ফিরে অধিকতর স্বাধীনভাবে চলাফেরার সুবিধাকে সিঙ্গাপুরের বিধি-নিষেধের সঙ্গে তুলনা অথবা পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার জন্য অবাধে ভ্রমণ করতে না পারার কথা বলছেন। তবে স্যান্ডলারের অভিজ্ঞতা আরও খারাপ। কারণ করোনা মহামারির মাঝের দিকে মেয়ের জন্ম দিয়েছেন তিনি। কিন্তু পরিবারের সদস্যরা সেই সন্তানের সাথে গত এক বছর ধরে দেখা করতে পারেননি।
মহামারির সময় বিশ্বের বিভিন্ন দেশের নতুন নতুন বিনিয়োগ এবং দক্ষ মেধাবীদের অব্যাহতভাবে আকৃষ্ট করেছে সিঙ্গাপুর। কিন্তু মহামারিতে বিদেশিদের সংখ্যা কমে যাওয়ায় দেশটির জনসংখ্যা ১৯৫০ সালের পর সবচেয়ে বেশি কমেছে।
গত বছরের জুন পর্যন্ত দেশটিতে বিদেশিদের সংখ্যা হ্রাস পেয়েছে প্রায় ৪ দশমিক ১ শতাংশ। আর সিঙ্গাপুর ছাড়ার এই হারে বেশি ভূমিকা রেখেছেন দেশটির নির্মাণ ও সামুদ্রিক পরিষেবার সাথে যুক্ত স্বল্প মজুরির প্রবাসী শ্রমিকরা।
এমনকি সিঙ্গাপুরে কাজের পাস রয়েছে এমন মানুষ অথবা মাসিক ৩ হাজার ৩৫০ ডলার উপার্জনকারী পেশাদারদের সংখ্যা ২০১৯ সালের ডিসেম্বরের ১ লাখ ৯৩ হাজার ৭০০ থেকে প্রায় ১৪ শতাংশ কমে গত বছরের জুনে এক লাখ ৬৬ হাজার ৯০০ জনে দাঁড়িয়েছে।
প্রবাস জীবন প্রকৃতিগতভাবেই অস্থায়ী। কারণ কোম্পানি ব্যয় এবং চাকরি কাটছাঁট করায় অনেক সময় প্রবাসীদের নিজ দেশে ফিরতে হয়। বিদেশি কর্মী চলে যাওয়ায় সীমান্ত বিধিনিষেধের কারণে প্রতিষ্ঠানগুলো সহজে বিদেশ থেকে কর্মীও আনতে পারে না।
কিন্তু এক দশক ধরে নগর রাষ্ট্রে কাজ করে আসা ফিলিপাইনের নাগরিক স্যান্তোস এবং তার ব্রিটিশ স্বামীকে করোনা মহামারি সিঙ্গাপুর থেকে চলে যেতে বাধ্য করেছে। ছোট এই নগররাষ্ট্রে গ্রামীণ কোনো এলাকা নেই। যে কারণে সন্তানদের নিয়ে দেশে ফিরেছেন তারা। বলেন, ‌‘আমরা এই ধরনের জীবনযাত্রা আর চাই না।’
২০১৯ সালে হংকং থেকে সিঙ্গাপুরে পাড়ি জমিয়েছিলেন ক্রিস অ্যান্ডারসন। গত বছর হংকংয়ে ফেরার পর নিয়মের বেড়াজালে আটকা পড়েছেন তিনি। বাসিন্দা হওয়া সত্ত্বেও নগররাষ্ট্র সিঙ্গাপুরে বিদেশিদের ফেরার অনুমতি না থাকায় তিনি এখন বিকল্প চিন্তা করছেন। যুক্তরাষ্ট্রের একটি স্টার্টআপে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
অ্যান্ডারসন বলেন, ‘আপনি দেশটি ছাড়তে পারবেন। কিন্তু ফিরে আসার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন না… যা আপনার মনে সবসময় আঘাত করবে।’

সূত্র: রয়টার্স।

1

প্রধানমন্ত্রী ময়মনসিংহ যাচ্ছেন কাল

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২২ মে, ২০২৬, ১:৩১ পিএম
প্রধানমন্ত্রী ময়মনসিংহ যাচ্ছেন কাল

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল শনিবার ময়মনসিংহ জেলা সফরে যাচ্ছেন।

প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, এ সফরে তিনি খাল পুনঃখনন, নজরুল জন্মজয়ন্তীর জাতীয় অনুষ্ঠান উদ্বোধন এবং সাংগঠনিক সভায় যোগ দেবেন।

প্রেস উইং জানায়, আগামীকাল শনিবার সকাল ৯টায় সড়কপথে ঢাকার ত্রিশালের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী।

এরপর দুপুর ১২টায় ত্রিশালের বালর ইউনিয়নের ধরার খাল পুনঃখনন অনুষ্ঠানে উপস্থিত থেকে খাল খননের উদ্বোধন করবেন তিনি।

দুপুর ২টায় ত্রিশালের নজরুল ডাকবাংলোতে বিরতি শেষে বিকেল ৩টায় জাতীয় কবির ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে ত্রিশালের নজরুল মঞ্চে আয়োজিত জাতীয় অনুষ্ঠানে যোগ দেবেন এবং তিন দিনব্যাপী এ অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

বিকেল ৫টায় ত্রিশালের নজরুল অডিটোরিয়ামে ময়মনসিংহ উত্তর, দক্ষিণ ও মহানগর বিএনপির সাংগঠনিক সভায় যোগদান করবেন তিনি। এরপর সন্ধ্যা সাড়ে ৬টায় সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী।

1

ফটিকছড়ির চা বাগান থেকে ৫টি একনলা বন্দুক উদ্ধার

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২২ মে, ২০২৬, ১:২৮ পিএম
ফটিকছড়ির চা বাগান থেকে ৫টি একনলা বন্দুক উদ্ধার

চট্টগ্রাম উত্তর, ২২ মে, ২০২৬ (বাসস) : জেলার ফটিকছড়ির একটি চা বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় পাঁচটি দেশীয়  একনলা বন্দুক উদ্ধার করেছে পুলিশ।

আজ শুক্রবার বেলা ১২টায় উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের সুজানগর চা বাগান থেকে স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতায় অস্ত্রগুলো উদ্ধার করা হয়।

হারুয়ালছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল চৌধুরী বলেন, কয়েকদিন যাবৎ সুজানগর ও রাঙ্গাপানি চা বাগান এলাকা থেকে অবৈধ অস্ত্র উদ্ধারের ব্যাপারে আমরা তৎপর হই। এই তৎপরতার পরিপ্রেক্ষিতে কতিপয় অপরাধী অস্ত্রগুলো ফেলে যেতে বাধ্য হয়েছে। পরে ভূজপুর থানা পুলিশকে সাথে নিয়ে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রগুলো উদ্ধার করা হয়।

ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে ঘটনার সত্যতা নিশ্চিত করে বাসসকে বলেন, স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে খবর পেয়ে পুলিশ অস্ত্রগুলো উদ্ধার করে। জড়িত অপরাধীদের ধরার চেষ্টা চলছে।  এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

1

লামায় অগ্নিকাণ্ডে মধুঝিরিতে তিনটি বসতঘর পুড়ে ছাই ১২ লক্ষ টাকার ক্ষয় ক্ষতি

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ১১:০২ এম
লামায় অগ্নিকাণ্ডে মধুঝিরিতে তিনটি বসতঘর পুড়ে ছাই ১২ লক্ষ টাকার ক্ষয় ক্ষতি

 মোঃ কবির হোসেন জমাদ্দার:

১৩ই মে ২০২৬ ইংরেজি রোজ বুধবার। বান্দরবানের লামা পৌরসভার ৭নং ওয়ার্ডের মধুঝিরি এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় স্থানীয় বাসিন্দা জামাল উদ্দিনের তিনটি রুম বিশিষ্ট টিনশেড ঘর ও পাকের ঘরসহ সম্পূর্ণ বসতবাড়িটি পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত জামাল উদ্দিনের দাবি অনুযায়ী, আগুনে তার প্রায় ১২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
আজ ১৩ মে বুধবার বিকেলে এই আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার সাথে সাথে স্থানীয় লোকজন লামা ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করলেও রাস্তা সংকীর্ণ হওয়ায় গাড়ি নিয়ে ভেতরে প্রবেশ করতে বেশ জটিলতার সৃষ্টি হয়। ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই আগুনের তীব্রতায় তিনটি রুম সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। পরবর্তীতে ফায়ার সার্ভিস কর্মীদের নিরলস প্রচেষ্টায় বিকেল ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুনের কারণ, লামা ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, প্রাথমিক তদন্তে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে স্বস্তির বিষয় এই যে, বসতবাড়িটি পুড়ে গেলেও এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আকস্মিক এই অগ্নিকাণ্ডে জামাল উদ্দিনের পরিবারটি বর্তমানে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে। স্থানীয় বাসিন্দারা ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।