সোমবার, ১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
সোমবার, ১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

রাজশাহী রেঞ্জ কমান্ডারের জয়পুরহাট জেলার পূজামন্ডপ পরিদর্শন

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪, ৯:১২ এম ই-পেপার প্রিন্ট ভিউ
রাজশাহী রেঞ্জ কমান্ডারের জয়পুরহাট জেলার পূজামন্ডপ পরিদর্শন

 

এ কে খান,

স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রাজশাহী রেঞ্জ কমান্ডার উপমহাপরিচালক শাহ আহমদ ফজলে রাব্বি ১০ অক্টোবর জয়পুরহাট জেলার বিভিন্ন উপজেলার পূজা মন্ডপে আইন-শৃংখলা রক্ষার নিয়োজিত আনসার-ভিডিপি’র কার্যক্রম সরেজমিন পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি আনসার ভিডিপি সদস্যদের নিরাপত্তার দায়িত্বে থাকাকালীন করণীয় ও বর্জনীয় বিষয়ে দিক নির্দেশনা দেন। এছাড়াও পূজা মন্ডপ কমিটির সদস্যদের সাথেও মতবিনিময় করেন ও বাহিনীর পক্ষ থেকে তাদেরকে শুভেচ্ছা জানান। মতবিনিময়ে পূজা মন্ডপের নিরাপত্তায় সরকার কর্তৃক জারিকৃত বিভিন্ন নির্দেশনা প্রতি পালনের বিষয়ে খোঁজ খবর নেন ও তা যথাযথা পালন করার জন্য দায়িত্বরতদের প্রতি আহবান জানান। এ সময় তাঁর সাথে রাজশাহীর পবায় অবস্থিত ১৯-আনসার ব্যাটালিয়ানের উপপরিচালক বিকাশ চন্দ্র দাস, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জয়পুরহাট জেলা কমান্ড্যান্ট সোহাগ পারভেজ, উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা, প্রশিক্ষক ও প্রশিক্ষিকাগন প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য রাজশাহী রেঞ্জ কমান্ডার উপ-মহাপরিচালক শাহ আহমদ ফজলে রাব্বি পর্যায়ক্রমে রাজশাহী রেঞ্জের বিভিন্ন জেলার পূজা মন্ডপে আইন-শংখলা রক্ষায় নিয়োজিত আনসার ভিডিপি সদস্যদের নিরাপত্তা কার্যক্রম নিয়মিত পরিদর্শন করছেন। পরিদর্শনকালে সংশ্লিষ্ট জেলা কমান্ড্যান্ট, উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা, উপজেলা প্রশিক্ষক-প্রশিক্ষিকাদেরকে পূজামন্ডপের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করার নির্দেশনা প্রদান করেন ও নিবেদিত প্রাণ হয়ে কাজ করার আহবান জানান। পূজামন্ডপ পরিদর্শন শেষে তিনি জয়পুরহাট জেলা আনসার ভিডিপি কার্যালয় পরিদর্শন করেন। তিনি পূজা মন্ডপের আইন-শৃংখলা রক্ষায় সার্বক্ষণিক নিয়োজিত আনসার ব্যাটালিয়ন সদস্যদের নিয়ে গঠিত স্ট্রাইকিং ফোর্সের সদস্যদেরকেও বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন। এ বছর জয়পুরহাট জেলার ৫টি উপজেলায় ২৯০ টি পূজা মন্ডপে ৫২ জন পিসি, ২৯০ জন এপিসি, ৯২২ জন পুরুষ ভিডিপি ও ৫৮০ জন মহিলা ভিডিপি সহ মোট ১৮৪৪ জন আনসার ভিডিপি সদস্য পূজা মন্ডপে আইন শৃঙ্খলা রক্ষা কার্যক্রমে নিয়োজিত রয়েছেন। এ সময় পূজা মন্ডপে নানা শ্রেণি পেশার মানুষ, রাজনৈতিক নেতৃবৃন্দ, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য, এলাকাবাসী ও হিন্দু সম্প্রদায়ের মানুষ উপস্থিত ছিলেন।

1

প্রধানমন্ত্রী ময়মনসিংহ যাচ্ছেন কাল

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২২ মে, ২০২৬, ১:৩১ পিএম
প্রধানমন্ত্রী ময়মনসিংহ যাচ্ছেন কাল

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল শনিবার ময়মনসিংহ জেলা সফরে যাচ্ছেন।

প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, এ সফরে তিনি খাল পুনঃখনন, নজরুল জন্মজয়ন্তীর জাতীয় অনুষ্ঠান উদ্বোধন এবং সাংগঠনিক সভায় যোগ দেবেন।

প্রেস উইং জানায়, আগামীকাল শনিবার সকাল ৯টায় সড়কপথে ঢাকার ত্রিশালের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী।

এরপর দুপুর ১২টায় ত্রিশালের বালর ইউনিয়নের ধরার খাল পুনঃখনন অনুষ্ঠানে উপস্থিত থেকে খাল খননের উদ্বোধন করবেন তিনি।

দুপুর ২টায় ত্রিশালের নজরুল ডাকবাংলোতে বিরতি শেষে বিকেল ৩টায় জাতীয় কবির ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে ত্রিশালের নজরুল মঞ্চে আয়োজিত জাতীয় অনুষ্ঠানে যোগ দেবেন এবং তিন দিনব্যাপী এ অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

বিকেল ৫টায় ত্রিশালের নজরুল অডিটোরিয়ামে ময়মনসিংহ উত্তর, দক্ষিণ ও মহানগর বিএনপির সাংগঠনিক সভায় যোগদান করবেন তিনি। এরপর সন্ধ্যা সাড়ে ৬টায় সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী।

1

ফটিকছড়ির চা বাগান থেকে ৫টি একনলা বন্দুক উদ্ধার

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২২ মে, ২০২৬, ১:২৮ পিএম
ফটিকছড়ির চা বাগান থেকে ৫টি একনলা বন্দুক উদ্ধার

চট্টগ্রাম উত্তর, ২২ মে, ২০২৬ (বাসস) : জেলার ফটিকছড়ির একটি চা বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় পাঁচটি দেশীয়  একনলা বন্দুক উদ্ধার করেছে পুলিশ।

আজ শুক্রবার বেলা ১২টায় উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের সুজানগর চা বাগান থেকে স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতায় অস্ত্রগুলো উদ্ধার করা হয়।

হারুয়ালছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল চৌধুরী বলেন, কয়েকদিন যাবৎ সুজানগর ও রাঙ্গাপানি চা বাগান এলাকা থেকে অবৈধ অস্ত্র উদ্ধারের ব্যাপারে আমরা তৎপর হই। এই তৎপরতার পরিপ্রেক্ষিতে কতিপয় অপরাধী অস্ত্রগুলো ফেলে যেতে বাধ্য হয়েছে। পরে ভূজপুর থানা পুলিশকে সাথে নিয়ে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রগুলো উদ্ধার করা হয়।

ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে ঘটনার সত্যতা নিশ্চিত করে বাসসকে বলেন, স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে খবর পেয়ে পুলিশ অস্ত্রগুলো উদ্ধার করে। জড়িত অপরাধীদের ধরার চেষ্টা চলছে।  এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

1

লামায় অগ্নিকাণ্ডে মধুঝিরিতে তিনটি বসতঘর পুড়ে ছাই ১২ লক্ষ টাকার ক্ষয় ক্ষতি

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ১১:০২ এম
লামায় অগ্নিকাণ্ডে মধুঝিরিতে তিনটি বসতঘর পুড়ে ছাই ১২ লক্ষ টাকার ক্ষয় ক্ষতি

 মোঃ কবির হোসেন জমাদ্দার:

১৩ই মে ২০২৬ ইংরেজি রোজ বুধবার। বান্দরবানের লামা পৌরসভার ৭নং ওয়ার্ডের মধুঝিরি এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় স্থানীয় বাসিন্দা জামাল উদ্দিনের তিনটি রুম বিশিষ্ট টিনশেড ঘর ও পাকের ঘরসহ সম্পূর্ণ বসতবাড়িটি পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত জামাল উদ্দিনের দাবি অনুযায়ী, আগুনে তার প্রায় ১২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
আজ ১৩ মে বুধবার বিকেলে এই আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার সাথে সাথে স্থানীয় লোকজন লামা ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করলেও রাস্তা সংকীর্ণ হওয়ায় গাড়ি নিয়ে ভেতরে প্রবেশ করতে বেশ জটিলতার সৃষ্টি হয়। ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই আগুনের তীব্রতায় তিনটি রুম সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। পরবর্তীতে ফায়ার সার্ভিস কর্মীদের নিরলস প্রচেষ্টায় বিকেল ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুনের কারণ, লামা ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, প্রাথমিক তদন্তে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে স্বস্তির বিষয় এই যে, বসতবাড়িটি পুড়ে গেলেও এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আকস্মিক এই অগ্নিকাণ্ডে জামাল উদ্দিনের পরিবারটি বর্তমানে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে। স্থানীয় বাসিন্দারা ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।