সোমবার, ১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
সোমবার, ১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

1

প্রতিভা আইডিয়াল হাই স্কুল-এর ৮ম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ জাঁকজমকপূর্ণ আয়োজনে সম্পন্ন

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ২:২৭ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ
প্রতিভা আইডিয়াল হাই স্কুল-এর ৮ম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ জাঁকজমকপূর্ণ আয়োজনে সম্পন্ন

নিজস্ব প্রতিবেদকঃ

ঢাকার সাভার উপজেলার আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নে কুরগাঁও (বটতলা), মির্জানগরে অবস্থিত প্রতিভা আইডিয়াল হাই স্কুল-এর উদ্যোগে ১৩ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিষ্টাব্দ (৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ), শুক্রবার দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বিদ্যালয়ের ৮ম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

সকাল ৮টা ৩০ মিনিটে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। পরে জাতীয় সংগীত পরিবেশন ও সংক্ষিপ্ত উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে মোঃ আহাদ মাতবর, সভাপতি ৩নং ওয়াড যুবদলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আমিনুর রহমান, সাবেক ইউপি সদস্য ও সাধারণ সম্পাদক, পাথালিয়া ইউনিয়ন বিএনপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আব্দুর রশিদ, সভাপতি, ৩নং পাথালিয়া ইউনিয়ন বিএনপি; এম রহমান শুভ, সাধারণ সম্পাদক, ৩নং পাথালিয়া ইউনিয়ন বিএনপি; মোঃ শাহজাহান (সাজু), সাধারণ সম্পাদক, পাথালিয়া ইউনিয়ন যুবদল; হাজী মোঃ হাবিবুর রহমান, সভাপতি, পাথালিয়া ইউনিয়ন শ্রমিক দল; মোঃ রাশেদ চৌধুরী রুবেল (আশুলিয়া থানা যুবদল); মোঃ মনিরুল ইসলাম (মনির), সিনিয়র শিক্ষক, চারিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়; মোঃ কবির হোসেন জোমাদ্দার, ম্যানেজিং ডিরেক্টর সময় দিগন্ত টিভি এবং মোঃ আসাদুজ্জামান আসাদ, ৩নং ওয়াড যুবদলের  প্রচার সম্পাদক।

সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জনাব মোঃ তামিম হোসেন।

দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে। বালিশ খেলা, হাড়ি ভাঙ্গা, অভিভাবক ও শিক্ষকদের অংশগ্রহণে বিশেষ খেলাসহ নানা আয়োজন ছিল দর্শকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। প্রতিটি ইভেন্টে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও প্রতিযোগিতামূলক মনোভাব অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।

দুপুর ২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী পর্ব। প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ বিজয়ী শিক্ষার্থীদের হাতে ট্রফি, মেডেল তুলে দেন। এ সময় অতিথিরা তাদের বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা অপরিহার্য। লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চা একজন শিক্ষার্থীকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বিকাল ৩টা ৩০ মিনিটে শুরু হয় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। শিক্ষার্থীদের পরিবেশনায় দেশাত্মবোধক গান, নৃত্য, কবিতা আবৃত্তি ও নাটিকা দর্শকদের মুগ্ধ করে। অভিভাবক ও অতিথিরা করতালির মাধ্যমে শিক্ষার্থীদের উৎসাহিত করেন। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল শৃঙ্খলা, সৌহার্দ্য ও আনন্দের আবহ।

অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও পরিচালক জনাব মোঃ সাগর আহমেদ উপস্থিত সকল অতিথি, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি ভবিষ্যতে ও শিক্ষার্থীদের সার্বিক বিকাশে এমন আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

দিনব্যাপী আয়োজিত এই বর্ণাঢ্য অনুষ্ঠান শেষ হয় মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে।

1

প্রধানমন্ত্রী ময়মনসিংহ যাচ্ছেন কাল

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২২ মে, ২০২৬, ১:৩১ পিএম
প্রধানমন্ত্রী ময়মনসিংহ যাচ্ছেন কাল

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল শনিবার ময়মনসিংহ জেলা সফরে যাচ্ছেন।

প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, এ সফরে তিনি খাল পুনঃখনন, নজরুল জন্মজয়ন্তীর জাতীয় অনুষ্ঠান উদ্বোধন এবং সাংগঠনিক সভায় যোগ দেবেন।

প্রেস উইং জানায়, আগামীকাল শনিবার সকাল ৯টায় সড়কপথে ঢাকার ত্রিশালের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী।

এরপর দুপুর ১২টায় ত্রিশালের বালর ইউনিয়নের ধরার খাল পুনঃখনন অনুষ্ঠানে উপস্থিত থেকে খাল খননের উদ্বোধন করবেন তিনি।

দুপুর ২টায় ত্রিশালের নজরুল ডাকবাংলোতে বিরতি শেষে বিকেল ৩টায় জাতীয় কবির ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে ত্রিশালের নজরুল মঞ্চে আয়োজিত জাতীয় অনুষ্ঠানে যোগ দেবেন এবং তিন দিনব্যাপী এ অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

বিকেল ৫টায় ত্রিশালের নজরুল অডিটোরিয়ামে ময়মনসিংহ উত্তর, দক্ষিণ ও মহানগর বিএনপির সাংগঠনিক সভায় যোগদান করবেন তিনি। এরপর সন্ধ্যা সাড়ে ৬টায় সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী।

1

ফটিকছড়ির চা বাগান থেকে ৫টি একনলা বন্দুক উদ্ধার

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২২ মে, ২০২৬, ১:২৮ পিএম
ফটিকছড়ির চা বাগান থেকে ৫টি একনলা বন্দুক উদ্ধার

চট্টগ্রাম উত্তর, ২২ মে, ২০২৬ (বাসস) : জেলার ফটিকছড়ির একটি চা বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় পাঁচটি দেশীয়  একনলা বন্দুক উদ্ধার করেছে পুলিশ।

আজ শুক্রবার বেলা ১২টায় উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের সুজানগর চা বাগান থেকে স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতায় অস্ত্রগুলো উদ্ধার করা হয়।

হারুয়ালছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল চৌধুরী বলেন, কয়েকদিন যাবৎ সুজানগর ও রাঙ্গাপানি চা বাগান এলাকা থেকে অবৈধ অস্ত্র উদ্ধারের ব্যাপারে আমরা তৎপর হই। এই তৎপরতার পরিপ্রেক্ষিতে কতিপয় অপরাধী অস্ত্রগুলো ফেলে যেতে বাধ্য হয়েছে। পরে ভূজপুর থানা পুলিশকে সাথে নিয়ে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রগুলো উদ্ধার করা হয়।

ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে ঘটনার সত্যতা নিশ্চিত করে বাসসকে বলেন, স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে খবর পেয়ে পুলিশ অস্ত্রগুলো উদ্ধার করে। জড়িত অপরাধীদের ধরার চেষ্টা চলছে।  এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

1

লামায় অগ্নিকাণ্ডে মধুঝিরিতে তিনটি বসতঘর পুড়ে ছাই ১২ লক্ষ টাকার ক্ষয় ক্ষতি

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ১১:০২ এম
লামায় অগ্নিকাণ্ডে মধুঝিরিতে তিনটি বসতঘর পুড়ে ছাই ১২ লক্ষ টাকার ক্ষয় ক্ষতি

 মোঃ কবির হোসেন জমাদ্দার:

১৩ই মে ২০২৬ ইংরেজি রোজ বুধবার। বান্দরবানের লামা পৌরসভার ৭নং ওয়ার্ডের মধুঝিরি এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় স্থানীয় বাসিন্দা জামাল উদ্দিনের তিনটি রুম বিশিষ্ট টিনশেড ঘর ও পাকের ঘরসহ সম্পূর্ণ বসতবাড়িটি পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত জামাল উদ্দিনের দাবি অনুযায়ী, আগুনে তার প্রায় ১২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
আজ ১৩ মে বুধবার বিকেলে এই আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার সাথে সাথে স্থানীয় লোকজন লামা ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করলেও রাস্তা সংকীর্ণ হওয়ায় গাড়ি নিয়ে ভেতরে প্রবেশ করতে বেশ জটিলতার সৃষ্টি হয়। ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই আগুনের তীব্রতায় তিনটি রুম সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। পরবর্তীতে ফায়ার সার্ভিস কর্মীদের নিরলস প্রচেষ্টায় বিকেল ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুনের কারণ, লামা ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, প্রাথমিক তদন্তে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে স্বস্তির বিষয় এই যে, বসতবাড়িটি পুড়ে গেলেও এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আকস্মিক এই অগ্নিকাণ্ডে জামাল উদ্দিনের পরিবারটি বর্তমানে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে। স্থানীয় বাসিন্দারা ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।